কলকাতায় অনুষ্ঠিত হলো বার্ষিক কর্পাস ক্রিস্টি শোভাযাত্রা

কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজ গ্রাউন্ডে উদযাপিত বার্ষিক কর্পাস ক্রিস্টি শোভাযাত্রা

বিগত ২২শে নভেম্বর ২০২৬, কলকাতার রাজপথ সাক্ষী থাকল বার্ষিক কর্পাস ক্রিস্টি শোভাযাত্রার, যখন কলকাতা মহাধর্মপ্রদেশ সেন্ট জেভিয়ার্স কলেজ গ্রাউন্ডে গুরু গম্ভীরভাবে উদযাপন করল “ফেস্টুম কর্পোরিস ক্রিস্টি” (খ্রীষ্টের দেহ - রক্তের মহাপার্বন)।

এই পবিত্র অনুষ্ঠান হয়েছিল মহাধর্মপ্রদেশের বিভিন্ন কমিশনের সম্মিলিত প্রচেষ্টায়, যাঁদের নিবেদিত সেবা অনুষ্ঠানটির সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করেছে।  অনুষ্ঠানে পৌরহিত্য করেন  কলকাতার  মাননীয় আর্চবিশপ এলিয়াস ফ্র্যাঙ্ক।

যুব কমিশন শোভাযাত্রার শৃঙ্খলা, ও পবিত্রতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সঞ্চালনা থেকে শুরু করে মাঠ পরিষ্কার করা পর্যন্ত, আইসিওয়াইএম-এর যুবক-যুবতীরা ছিলেন নিঃস্বার্থ সেবার প্রকৃত প্রতিমূর্তি।

প্রায় ১০০ জন যুব স্বেচ্ছাসেবক ছিলেন, সঙ্গে ছিলেন যুব ক্যানোপি বাহকেরা, যাঁরা অঙ্গীকার, দায়িত্ববোধ ও সেবার প্রকৃত চেতনার পরিচয় দিয়েছেন। যুবক-যুবতীরা স্বেচ্ছাসেবার নানা দায়িত্ব সামলেছেন — অনুষ্ঠানস্থলে সারাক্ষণ ভিড় নিয়ন্ত্রণ, শোভাযাত্রার গতিবিধি সমন্বয়, শোভাযাত্রা চলাকালীন যান চলাচল নিয়ন্ত্রণ কাজে অংশ নিয়েছে।

কলকাতা মহাধর্মপ্রদেশের  বিভিন্ন প্যারিশ  থেকে প্রতিবারের মত ভক্ত বৃন্দ ব্যানার  ও প্ল্যাকার্ড  হাতে নিয়ে   শোভাযাত্রায় অংশ নেন ও সমবেত গান  প্রার্থনায় অংশ  নিয়ে রাজপথে  খ্রীষ্টের  সাক্ষ্য  প্রদান করে এগিয়ে চলে।

শেষে শোভাযাত্রা কলেজ  প্রাঙ্গনে পুনরায়  ফিরে  এলে মূল আরাধনা শুরু হয়।পবিত্র সাক্রামেন্টের  সামনে নতজানু হয়ে সকলে আরাধনায় অংশ নেন। কলকাতার  ডিন ফাদার  গ্রেগরি মন্টেরিও, ভিকার জেনারেল ফাদার মলয় ও আর্চবিশপ এলিয়াস ফ্র্যাঙ্ক উপস্থিতিতে শেষ  পর্যায়ের অনুষ্ঠানে আধ্যাত্মিক  গুরুত্ব বিশেষ ভাবে  ফুটে ওঠে।
একই  ভাবে  ত্রি- ভাষার  কয়ারের  সুন্দর গান পরিবেশন  ও সাবলীল  সঞ্চালনা  খ্রীষ্ট রাজার পার্বন  দিনে বাড়তি মাত্রা যোগ করেছিল।

অনুষ্ঠানে অংশ গ্রহণ  কারীদের হাতে শেষে জলের বোতল, খাবারের প্যাকেট   তূলে দেওয়া হয়।

স্তোত্রপুস্তক বিতরণ সহ আরও অনেক কাজে  যুবাদের আন্তরিক অংশগ্রহণ মণ্ডলীর সক্রিয়  মিশন ও বিশ্বাসের সাক্ষী। প্রতিবেদন - চন্দনা রোজারিও।

Bengali pop up image