ঢাকা মহাধর্মপ্রদেশের দ্বিতীয় বাঙালি প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র ঊনিশতম মৃত্যুবার্ষিকী পালন

প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র ঊনিশতম মৃত্যুবার্ষিকী পালন

গত ১৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দঢাকা মহাধর্মপ্রদেশের দ্বিতীয় বাঙালি প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র ঊনিশতম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

এ উপলক্ষে রমনা ক্যাথেড্রালে বিকাল ৫টায় পবিত্র খ্রিষ্টযাগ ও কবর আশীর্বাদ করা হয়। পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই। পুণ্যবেদীতে তাঁকে সহায়তা করেন ঢাকার সহকারী বিশপ সুবত বি. গমেজ ও বিশপ থিওটোনিয়াস গমেজ, সিএসসি।

পবিত্র এ অনুষ্ঠানে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর পক্ষ থেকে সোসাইটির কর্মকর্তাগণ অংশগ্রহণ করে প্রয়াত আর্চবিশপের স্মৃতির প্রতি কবরে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও ১৮ জানুয়ারি ১৯২৬ খ্রিষ্টাব্দে শুলপুর ধর্মপল্লীতে জন্মগ্রহণ করেন এবং চলতি বছর তাঁর শততম জন্মবার্ষিকী হাউজিং সোসাইটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।

প্রয়াত আর্চবিশপের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন

তিনি ১৯৭৭ থেকে ২০০৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত ঢাকার আর্চবিশপ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৮ মার্চ ২০০৭ খ্রিষ্টাব্দে তিনি ঈশ্বরের পরম রাজ্যে গমন করেন।

আর্চবিশপের সম্মানে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান কার্যালয়ের নাম রাখেন 'আর্চবিশপ মাইকেল ভবন'-  নীড়সংবাদ

Bengali pop up image