ক্যাথলিক মণ্ডলীর মূর্তির প্রতি ভক্তি সমন্ধে সমালোচকদের ভাবনা

 সম্প্রতি ক্যাথলিক মণ্ডলীর মূর্তির প্রতি ভক্তির উপর ভিত্তি করে বিশেষভাবে ফিলিপাইনের ব্ল্যাক নাজারিন ভক্তিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সমালোচনা উঠে আসতে শুরু করেছে।

সমালোচকদের ভাষ্যমতে “ক্যাথলিকরা কাঠের তৈরি করা মূর্তি বা পোড়া মাটির তৈরির মূর্তি পূজা করছে।প্রকৃত পক্ষে তাদের এই ভাবনা ক্যাথলিক শিক্ষার কোন মূলমন্ত্র থেকে নয় বরং এটা তাদের ভুল ধারনা থেকে সৃষ্টি হয়েছে।

তবে এ ধরনের ব্যাক্তিগণ যে ক্যাথলিক বিশ্বাসের বিরুদ্ধাচরণ করেন তা নয়, বরং ধর্মীয় ভাবধারার সীমাব্ধতার জন্যই হয়তো এ ধরনের সমালোচনা তুলে ধরছেন।  

কিছু সমালোচক মনে করেন ক্যাথলিকরা মূর্তিটিকেই ঈশ্বর হিসেবে গণ্য করেন।তবে তাদের এই ভাবনা সম্পূর্ণ মিথ্যা। ক্যাথলিকরা কোনো বস্তুকে নয়, খ্রিস্টকেই উপাসনা করে, স্বয়ং খ্রিষ্টকেই  পূজা করেন।

মূর্তি হলো একটা প্রতীক মাত্র যার উদ্দেশ্য, ভক্তিকে সেই ব্যক্তির দিকে পরিচালিত করা অর্থাৎ ঈশ্বরের দিকে আনয়ন করা।

মূর্তির সামনে মাথা নত করে পূজা করা তখনই সত্য হতো যদি এই কাঠ বা পাথরকে ঐশ্বরিক বলে বিশ্বাস করা হতো। আর এই মূর্তিকে ক্যাথলিক বিশ্বাসীগণ কখনোই আত্নিক সত্তা হিসেবে বিবেচনা করে না। এই অঙ্গভঙ্গি শুধুমাত্র খ্রিস্টের প্রতি শ্রদ্ধা প্রকাশ করার একটি বর্হিপ্রকাশ মাত্র।

তবে অনেক ক্যাথলিকের জন্য সমস্যাটি বিশ্বাসে নয়, বরং ভাষায়। তারা ভক্তিভরে বিশ্বাস পালন করেন, কিন্তু সবসময় তা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেন না। তারা অনুভব করেন যে কিছু একটা সঠিক, কিন্তু কেন তা সঠিকএটা বোঝাতে যথাযথ ব্যাখা প্রদান করতে পারেন না ।

বিভিন্ন প্রশ্নের মুখে কেউ কেউ নীরব হয়ে যানতাদের বিশ্বাস ভুল বলে নয়,  কারণ তারা সঠিক  ভাবে উপস্থাপনা করার ভাষা খুঁজে পান না।  সংবাদ - আরভিএ