বোর্ণী সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিদায় ও বরণ অনুষ্ঠান

সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিদায় ও বরণ অনুষ্ঠান

গত ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, বোর্ণী ধর্মপল্লীর অন্তর্গত সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিদায় ও  বরণ অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় এবং বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

বিদায়-বরণ অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শিক্ষার্থী, শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যদের আসন গ্রহণের পর উদ্বোধনী নৃত্য পরিবেশন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও বলেন, “পরীক্ষা মানেই ভয় নয়, বরং এটি তোমাদের মেধা যাচাইয়ের একটি সুযোগ। তোমরা বিগত কয়েক বছর এই বিদ্যালয়ে যা শিখেছ, তার প্রতিফলন ঘটানোর সময় এখন। মনে রাখবে, কেবল জিপিএ- পাওয়াই জীবনের শেষ কথা নয়। প্রকৃত শিক্ষা হলো সেটি, যা তোমাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে।

সহকারী প্রধান শিক্ষক মিলন মার্টিন রড্রিক্স বলেন, বিগত পাঁচ বছর সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ যে মূল্যবোধ এসএসসি পরীক্ষার্থীদের শিখিয়েছেন তার চর্চা বা প্রতিফলনের মাধ্যমে তোমাদের ভবিষ্যত জীবন উজ্জ্বল হয়ে উঠবে বলেই প্রত্যাশা করি।

সিনিয়র সহকারী শিক্ষক হিউবার্ট রোজারিও নবাগত শিক্ষার্থীদের স্বাগতম জানিয়ে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষার আগে যে সময়টুকু তোমাদের হাতে আছে, তা সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং পড়ালেখায় আরো নিষ্ঠাবান হতে হবে। এর মাধ্যমেই তোমরা ভাল ফলাফল অর্জন করতে পারবে।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে রাহুল সরকার সকল শিক্ষক, কর্মচারী শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা বিগত পাঁচটি বছর বিদ্যালয়ে অধ্যয়ন করেছি এবং জীবনের জন্য প্রয়োজনীয় শিক্ষা লাভ করেছি। শিক্ষার প্রতিফলন ঘটিয়ে যেন আমরা মানুষের মতো মানুষ হতে পারি সেজন্য শিক্ষকগণের কাছে আমরা দোয়াপ্রার্থী।

সকল শিক্ষকগণ বিদ্যালয়ের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের স্বাগতম শুভেচ্ছা জানান এবং বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

মানপত্র পাঠ, নৃত্য-গীত, অভিনয়ের পর নবাগত বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনায় সর্বজনীন প্রার্থনার মধ্য দিয়ে বিদায়-বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। - সুমন দাস

Bengali pop up image