সাধু যোসেফ্স ক্যাথলিক গীর্জায় উদযাপিত হল সাধু ইগ্নাসিয়াস লয়লা পর্ব

সাধু যোসেফ্স ক্যাথলিক গীর্জায় উদযাপিত হল সাধু ইগ্নাসিয়াস লয়লা পর্ব

বারুইপুর ধর্মপ্রদেশের রাঘবপুর সাধু যোসেফ্স ক্যাথলিক গীর্জায় যীশু সঙ্ঘের প্রতিষ্ঠাতা সাধু ইগ্নাসিয়াস লয়লার পর্ব দিবস পালন করা হল। প্রতি বছরের ন্যায় এই বছরও ৩১শে জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার পর্ব পালন করা হলো সকাল ৬.৩০ মিনিটে পবিত্র খ্রীষ্টযাগের মাধ্যমে।

পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন রাঘবপুর ধর্মপল্লীমিশন সুপিরিয়র ফাদার জনসন পাদিয়ারা এস.জে, পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে., ফাদার কে কে দেবাশি এস.জে , ফাদার ই.এস.যোসেফ এস.জে., ফাদার আরুল যোসেফ এস.জে, ফাদার যোসেফ পুলিকান এস.জে।

এছাড়াও উপস্থিত ছিলেন  ব্রাদার ভিক্টর জোজো এস.জে., এবং ধর্মপল্লীর অগণিত সাধারণ খ্রীষ্টভক্তরা।

খ্রীষ্টযাগ আরম্ভের পূর্বে ধর্মপল্লী শিশুদের দ্বারা পরিবেশন করা হয় মুক্তি আমার ইচ্ছা আমার গানে প্রবেশিকা নৃত্য, বরণ, আরতি ও চন্দনের টিকা দিয়ে পুরোহিতদের স্বাগত জানানো হয়।

ফাদার জনসন পাাদিয়ারা তাঁর মূল্যবান উপদেশে বলেন সাধু ইগ্নাসিয়াস লয়লা আমাদের পুরোহিতদের মধ্যে যে আগুন প্রজ্জ্বলিত করেছে তা যেন আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। সর্বত্র যেন শান্তি ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে পারি এরপর  “তোমার অর্ঘ্য বেদী তলে গানের মাধ্যমে নৃত্য সহযোগে উৎসর্গ অর্পণ করা হয় প্রভুর চরণে।

খ্রীস্টযাগ শেষে সকল ফাদার ও ব্রাদারগণকে সম্বর্ধনা জানানো হয় ধর্মপল্লীর পালকীয় পরিষদ ও সকল সংগঠনের পক্ষ থেকে। এই অনুষ্ঠান পরিচালনা ও আয়োজন করে পালকীয় পরিষদের সদস্যরা।

খ্রীষ্টযাগের শেষে কেক কেটে, গান গেয়ে উৎসবের মেজাজে সকলে মেতে ওঠে।

প্রতিবেদন তন্ময় মন্ডল

Bengali pop up image