ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে গ্রান্ড-পেরেন্টস্ ডে পালন

মনিপুরীপাড়ায় অবস্থিত চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টারে গ্রান্ড-পেরেন্টস্ ডে পালন

গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, ফার্গগেটের মনিপুরীপাড়ায় অবস্থিত চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টারে গ্রান্ড-পেরেন্টস্ ডে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে শিশুদের দাদু-ঠাকু (দাদা-দাদি), দাদু-দিদাদের (নানা-নানি) নিয়ে পালন করা হলো গ্রান্ড-পেরেন্টস্ ডে।

সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মারিয়া ডিকুনা, সিও ঝুমা রিবেরু, সেন্টারের ভাইস-প্রিন্সিপাল প্যাটসী ডোনা গমেজ, অন্যান্য শিক্ষকবৃন্দ, গ্রান্ড-পেরেন্টস্সহ শিক্ষার্থীরা।

সময় উপস্থিত বক্তারা বলেন, ‘ঢাকা ক্রেডিট আপনাদের শিশুদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এই চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার প্রতিষ্ঠা করেছে। শিশুদের প্রথম এবং প্রধান শিক্ষা পরিবার থেকেই শুরু হয়। এরপর শিক্ষালয়ে এসে পুঁথিগত এবং অন্যান্য শিক্ষা গ্রহণ করে।

বক্তারা আরো বলেন, “যে সকল পিতা-মাতা চাকুরির ব্যস্ততার জন্য সন্তানদের সময় দিতে পারেন না, তাদের সন্তানদের জন্যই ঢাকা ক্রেডিট এই সেন্টারটি গড়ে তুলেছে। এখানে মাতৃযত্নে শিশুদের গড়ে তোলা হয়।

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে গ্রান্ড-পেরেন্টস্ ডে পালন

আসলে শিশুদের বাবা-মায়ের চেয়েও কিন্তু দাদা-দাদি, নানা-নানিরা বেশি সময় দেন এবং যত্ননেন। আমরা তা অনেক সময় বুঝতে পারি না। শিুশুরাও যেন তাদের দাদা-দাদি, নানা-নানিদের প্রতি যত্ন ভালবাসা প্রকাশ করা শিখতে পারে, তার জন্যই প্রতি বছর এই সেন্টারে গ্রান্ড-পেরেন্টস্ ডে আয়োজন করা হয়। আজকের এই দিনে সকল দাদা-দাদি, নানা-নানিদের শুভেচ্ছা অভিন্দন।

দিন দাদা-দাদি, নানা-নানিরা অনুভূতি প্রকাশ করে বলেন, “ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারকে ধন্যবাদ আজকের এই দিনের আয়োজন করার জন্য। এই সেন্টারটি যেমন গোছানো, তেমনি নিয়মশৃঙ্খলায় সজ্জিত। শিশুরাও এই ছোট্ট বয়সেই অনেক কিছু রপ্ত করে ফেলেছে। ধন্যবাদ জানাই আমাদের অনেক দায়িত্বই এই সেন্টারটি পালন করছে।

অনুষ্ঠানে শিশুরা নাচ, গান, ছড়ার মাধ্যমে তাদের দাদা-দাদি, নানা-নানিদের আনন্দ সহভাগিতা করেছে। ছাড়াও দাদা-দাদি, নানা-নানিরাও খেলাধুলায় অংশগ্রহণ করে তাদের আনন্দ সহভাগিতা করেন।

শেষে ভাইস-প্রিন্সিপাল প্যাটসী ডোনা গমেজ সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। - ডিসিনিউজ

Bengali pop up image