চট্টগ্রাম আর্চডাইয়োসিসে অনুষ্ঠিত হলো এসএসসি উত্তর খ্রিস্টীয় ও মানবিক গঠন প্রশিক্ষণ কোর্স

বান্দরবান ফাতিমা রানী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো এসএসসি উত্তর খ্রিস্টীয় ও মানবিক গঠন প্রশিক্ষণ কোর্স

গত ১৮ থেকে ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, চট্টগ্রাম আর্চডাইয়োসিসের অন্তর্গত বান্দরবান ফাতিমা রানী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো এসএসসি উত্তর খ্রিস্টীয় মানবিক গঠন প্রশিক্ষণ কোর্স।

আট দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে যুবক-যুবতীদের বিশ্বাস, নৈতিকতা, নেতৃত্ব, মানবিক মূল্যবোধ সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী দিনে চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের ভিকার জেনারেল ফাদার টেরেন্স রড্রিক্স অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন এবং উদ্বোধনী ঘোষনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ফাদার জয় যোসেফ কুইয়া, যুব সমন্বয়কারী, চট্টগ্রাম আর্চডাইয়োসিস। প্রতিদিন সকাল সন্ধ্যায় পবিত্র খ্রিস্টযাগ, প্রার্থনা এবং আধ্যাত্মিক ধ্যানের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিশ্বাসের জীবনে গভীরতা আনার সুযোগ সৃষ্টি করা হয়।

কোর্সে, খ্রিস্টবিশ্বাস, পবিত্র বাইবেলের পরিচিতি, বিবাহ পরিবার, পবিত্র সংস্কার, যুব কাউন্সেলিং, ব্রতীয় জীবন আহ্বান, প্রকৃতি পরিবেশ সংরক্ষণ, যৌবনের বিকাশ, যুব নেতৃত্ব গঠনে যুব আন্দোলন সংগঠনের ভূমিকা, Magnifica Humanitas: যুবসমাজের জন্য নতুন দিগন্ত, এবং আমার জীবন, আমার লক্ষ্য - এই বিষয়সমূহের উপর যথাক্রমে সহভাগিতা করা হয়।

চট্টগ্রাম আর্চডাইয়োসিসে অনুষ্ঠিত হলো এসএসসি উত্তর খ্রিস্টীয় ও মানবিক গঠন প্রশিক্ষণ কোর্স

শুধু শ্রেণিকক্ষভিত্তিক পাঠদান নয়, বরং অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে বিতর্ক প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান, মূল্যায়ন পরীক্ষা, উপস্থিত বক্তৃতা, নাটিকা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

কোর্সের সমাপনী দিনে খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার সাধন আগস্টিন গ্রেগরী। এরপর অংশগ্রহণকারীদের মাঝে সনদ পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা খ্রিস্টীয় বিশ্বাসে আরও দৃঢ় হওয়ার পাশাপাশি পরিবার, মণ্ডলী সমাজে দায়িত্বশীল, মানবিক দক্ষ যুব নেতা হিসেবে নিজেদের গড়ে তুলতে অনুপ্রাণিত হবে। - ফ্লেভিয়ান ডি কস্তা

Bengali pop up image