ঢাকার তেজগাঁও হলি রোজারি ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, তেজগাঁও হলি রোজারি ধর্মপল্লীর অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো হলি রোজারি যুব সংঘ কর্তৃক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
দ্বিতীয়বাররে মতো হলি রোজারী যুব সংঘের আয়োজনে প্রায় ৯২জন শিক্ষার্থীদের নিয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিশুদেরকে কিছুটা সময়ের জন্য হলেও শিশুদের মতো থাকতে দেওয়া।
এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মূলতঃ ভাষার মাস ও প্রায়শ্চিত্তকালকে ঘিরে আয়োজন করা হয়। এই প্রতিযোগিতা ৫টি বিভাগে ভাগ করা হয়। যথা; (ক) বিভাগে ( শিশু শ্রেণী) উন্মুক্ত, (খ) বিভাগে ( প্রথম থেকে ৩য় শ্রেণী) শহীদ মিনার, (গ) বিভাগে (৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণী) বসন্তকালের দৃশ্য (ঘ) বিভাগে ( ৭ম থেকে ৮ম শ্রেণী) একুশের চেতনা এবং (ঙ) বিভাগে (৯ম থেকে ১০ম শ্রেনী) ক্রুশবিদ্ধ যীশু ছবি দেওয়া হয়।
এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার জয়ন্ত এস. গমেজ, গেস্ট অব অনার হিসেবে ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ঢাকা, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো আপারেটিভ (কাককো) লিঃ ।
আরো উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পালকীয় পরিষদের ভাইস প্রেসিডেন্ট জর্জ স্টিফেন ঘোষ। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্থিত ছিলেন
মি.উজ্জল কুমার চিত্রাংকন শিক্ষক, ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমি, মিস. মেরীয়েন এস, বি দাশ, সফট স্কিল ফ্যাসিলিটেটর - আর্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
প্রতিযোগিতায় গেস্ট অব অনার কাককো এর চেয়ারম্যান মি. টুটুল পিটার রড্রিক্স বলেন, “তোমাদের সময়ে এটি একটি যুগোপযোগী সিদ্ধান্ত। বর্তমানে আমাদের ছেলে মেয়েরা সকলে মোবাইলের প্রতি আসক্ত। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা মোবাইল রেখে বেরিয়ে এসেছে তাদের প্রতিভা বিকাশের জন্য।”
তিনি আরো বলেন, “তোমাদের এই পড়াশোনার পাশাপাশি সার্বিক দিকে নজর দেওয়া প্রয়োজন। আমাদের এই ছোট ছোট শিশুদের মধ্যে এরকম অনেক সুপ্ত প্রতিভা লুকায়িত আছে। আমাদের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করার মধ্য দিয়ে ছোট থেকেই সহ শিক্ষা কার্যক্রমে এগিয়ে যাচ্ছে।”
পরিশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়। - প্রাঞ্জল টমাস রোজারিও