বাইবেলের আলোকে আমরা

যোহন – ৮: ৩ – ১১:  এই সময়ে শাস্ত্রীরা ও ফরসিরা তাঁর কাছে একটি মেয়েকে নিয়ে এলেন, সে ব্যভিচার করার সময়ে ধরা পড়েছিল। তাকে সকলের সামনে দাঁড় করিয়ে তাঁরা যীশুকে বললেন “গুরুদেব, এই মেয়েটি ব্যভিচার করেছিল, হাতে নাতেই ধরা পড়ে গেছে। … এই বিষয়ে আপনি কি বলেন?” … তাই যীশু আবার সোজা হয়ে তাঁদের বললেন; “আপনাদের মধ্যে যিনি নিষ্পাপ, তিনিই প্রথমে ওকে পাথর ছুঁড়ে মারুন!” … এই কথা শুনে বৃদ্ধ থেকে শুরু করে তাঁরা সকলেই সেখান থেকে একে-একে সরে পোড়তে লাগলেন। …

পবিত্র বাইবেলের বাণী আমাদের জীবনকে আলোকিত করে তোলে। নিয়মিত এ বাণীগুলো পাঠ করা, শোনা এবং অন্যদের সাথে তা ভাগ করে নেওয়া সেই ভালো মানুষ গড়ে ওঠার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। নিয়মিতভাবে তাই পবিত্র বাইবেল পাঠগুলো শুনুন ও শেয়ার করুন।

Bengali pop up image