অনুচিন্তন

“পুনরুত্থানের আলো”

ইস্টার… আনন্দের দিন, আশার দিন, নতুন জীবনের দিন। কিন্তু এই আনন্দ হঠাৎ করে আসেনি…

এই আনন্দ এসেছে কষ্টের পথ পেরিয়ে,

ক্রুশের অন্ধকার ভেদ করে।

যখন সব কিছু শেষ বলে মনে হচ্ছিল, যখন আশা ভেঙে গিয়েছিল, যখন শিষ্যরা ভয় আর হতাশায় ডুবে ছিল— ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা…

যীশুখ্রীষ্ট পুনরুত্থিত হলেন পাপ শক্তি থেকে আমাদের পরিত্রাণ করার জন্য। আসুন সেই পুনরুত্থানের আলোতে আলোকিত হয়ে উঠি।

সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনা, সম্পাদনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেজা রোজারিও।