উপবাসকাল মন পরিবর্তনের সময়। এই সময় মন পরিবর্তনের মাধ্যমে ঈশ্বরের নৈকট্য লাভের সময়। আমাদের জীবনের রিপু, মন্দতা, লোভ, অহংকার ও ক্ষমতার প্রলোভন জয় করার চেষ্টা করা দরকার।
আমরা অনেক সময় কাউকে যাচাই না করে মন্তব্য করি, কিন্তু পরে আমরা নিজেরাই অনুশোচনা করি। এমনটা যেনো না হয় সেজন্য আমাদের আগে থেকেই কাউকে কোনো মন্তব্য করার আগে তার বিষয়ে জানতে হবে।