দাদা-দাদী, নানা-নানী ও প্রবীণরা শুধু পারিবারিক ঐতিহ্যের রক্ষক নন; তাঁরা জীবন্ত বিশ্বাসের সাক্ষী, যারা নবীন প্রজন্মের কাছে খ্রিস্টীয় মূল্যবোধ, প্রজ্ঞা ও আশার বাণী পৌঁছে দেন।
বিশ্ব যুব ক্রুশ অতি সাধারণ একটি কাঠের ক্রুশ। ১৯৮৩ খ্রিস্টাব্দে পরিত্রাণের পূণ্যবর্ষ উপলক্ষ্যে পোপ দ্বিতীয় জন পল এটি প্রথম স্থাপন করেন রোমে অবস্থিত সাধু পিতরের মহামন্দিরে।