ঈশ্বর যুগ যুগ ধরে বিশেষ ব্যক্তিকে তার মিশন কাজের জন্য আহ্বান জানান। ব্যক্তির কোন বিশেষ যোগ্যতা বা দক্ষতা অথবা ক্ষমতার জন্য নয়, বরং ঈশ্বর তাকে ভালবেসে আহ্বান জানান।
যাজকত্বের পূর্ণ মর্যাদা, পুণ্য শক্তি ও ক্ষমতা তুমি লাভ করো যেন তোমার মধ্য দিয়ে ঈশ্বর সকলকে আশীর্বাদ করতে পারেন। তুমি সকলের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসবে।
যাজকত্বের পূর্ণ মর্যাদা, পুণ্য শক্তি ও ক্ষমতা তুমি লাভ করো যেন তোমার মধ্য দিয়ে ঈশ্বর সকলকে আশীর্বাদ করতে পারেন। তুমি সকলের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসবে।
দীক্ষাস্নানের গুণে আমরা সবাই যাজক। যাজকত্বকে আমরা চর্চা করতে পারি সাক্রামেন্তীয় যাজকদের সঙ্গে যুক্ত থেকে। যাজকত্ব হলো ঐশ আহ্বান। ঈশ্বরই একজন যাজককে তার কাজের জন্য মনোনীত করেন, বেঁছে নেন এবং উপযুক্ত করে গড়ে তোলেন।
একজন অভিষিক্ত যাজক মানুষকে আধ্যাত্মিক পথ দেখানোর মাধ্যমে স্বর্গের পথ দেখান। তিনি নিজে পবিত্র থেকে মানুষকে পবিত্রতার পথে চালিত করেন। তাই মণ্ডলীতে যাজকদের প্রয়োজনীয়তা অপরিসীম।