ভবরপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো শিশু সুরক্ষা নীতি বিষয়ক অভিভাবক সমাবেশ

ভবরপাড়া ধর্মপল্লীর খ্রিস্টভক্তদের নিয়ে অনুষ্ঠিত হলো শিশু সুরক্ষা নীতি বিষয়ক অভিভাবক সমাবেশ

গত ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, খুলনা ধর্মপ্রদেশের অন্তর্গত ভবরপাড়া ধর্মপল্লীর খ্রিস্টভক্তদের নিয়ে অনুষ্ঠিত হলো শিশু সুরক্ষা নীতি বিষয়ক অভিভাবক সমাবেশ।

এই সমাবেশের মূলসুর ছিল “আসুন শিশুদের যত্নের সংস্কৃতি গড়ি”। ভবরপাড়া ধর্মপল্লীর শিশু সুরক্ষা নীতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।

এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং শিশুদের জন্য একটি নিরাপদ, সুরক্ষিত ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল করে তোলা।

প্রতিটি শিশুই মূল্যবান। প্রতিটি শিশুর রয়েছে নিরাপদে বেঁচে থাকার, ভালোবাসা পাওয়ার, সম্মান নিয়ে বেড়ে ওঠার এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার অধিকার। শিশুদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে পরিবার, ধর্মপল্লী, বিদ্যালয় এবং সমাজের প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

শিশুদের সুরক্ষা শুধু একজনের দায়িত্ব নয়; এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। আসুন, আমরা প্রত্যেকে সচেতন হই, শিশুদের কথা মনোযোগ দিয়ে শুনি, তাদের অনুভূতিকে সম্মান করি এবং তাদের জন্য ভালোবাসাপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলি।

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সুরক্ষা নিশ্চিত করা মানেই একটি সুন্দর, মানবিক ও নিরাপদ সমাজ গড়ে তোলা। শিশুর সুরক্ষা নিশ্চিত করি, শিশুবান্ধব সমাজ গড়ে তুলি। - ফাদার তাপস হালদার

Bengali pop up image