কলকাতার সাধ্বী তেরেসা গির্জায় প্রথম খ্রীষ্টপ্রসাদ সংস্কার প্রদান
গত ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, কলকাতার সাধ্বী তেরেসা গির্জায় নয় জন শিশু প্রথমবার পবিত্র খ্রীষ্টপ্রসাদ সংস্কার গ্রহণ করে। এই উপলক্ষে গির্জার প্রথম তলায় সকাল ৯টা ১৫ মিনিটে এক বিশেষ পবিত্র খ্রীষ্টযাগের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের খ্রীষ্টীয় বিশ্বাসের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়।
বিশেষ এই খ্রীষ্টযাগ পরিচালনা করেন ফাদার সুনীল রোজারিও। তাঁর সঙ্গে সহযাজক ছিলেন ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার বাসিল মান্ডি, ফাদার নবীন টাউরো এবং ফাদার সুব্রত বৈদ্য। পবিত্র খ্রীষ্টযাগের সময় নয় জন শিশু রুটি ও দ্রাক্ষারসের মধ্য দিয়ে যীশু খ্রীষ্টের পবিত্র দেহ ও রক্ত গ্রহণ করে প্রথমবারের মতো খ্রীষ্টপ্রসাদ সংস্কারে অংশগ্রহণ করে।
শিশুদের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় সংস্কার গ্রহণের জন্য প্রস্তুত করে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন সিস্টার মারিয়া রুয়াহ, সিস্টার আলিশা এবং সানডে স্কুলের সমন্বয়কারী মিস অ্যাগনেস রোজারিও। তাঁদের আন্তরিক সহযোগিতা, শিক্ষা ও নির্দেশনার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।
পবিত্র খ্রীষ্টযাগের পর নয় জন শিশুর হাতে প্রথম খ্রীষ্টপ্রসাদ সংস্কার গ্রহণের শংসাপত্র তুলে দেওয়া হয়। এরপর শিশু ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে একটি ছোট্ট জলেযোগের আয়োজন করা হয়। পাশাপাশি এই বিশেষ দিনের স্মরণীয় মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করা হয়।
প্রতিবেদন - ডমিনিক পাঞ্জা
অনুবাদ - তেরেসা রোজারিও
