ডিজিটাল মিশনারিদের আলোচনায় ‘আমি থেকে আমরা’ দৃষ্টিভঙ্গি ও মানবিকতার ওপর গুরুত্বারোপ
গত ১০ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, পযর্ন্ত ফিলিপাইনের ম্যানিলায় ,অনুষ্ঠিত প্রথম এশিয় ক্যাথলিক ডিজিটাল মিশনারি অ্যাসেম্বলির একটি অধিবেশনে তিনটি কেস স্টাডির মাধ্যমে ডিজিটাল মিশনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ‘র্সাবজনীন মনোভাব, ‘আমি থেকে আমরা’ দৃষ্টিভঙ্গি এবং মানবিকতার ওপর গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এশিয়ার ডিজিটাল মিশনারিদের জনপ্রিয়তা ও অনুসারী বাড়ানোর পরিবর্তে খ্রিস্টের সাক্ষ্য বহন, মানবিক সম্পর্ক গড়ে তোলা এবং অন্যদের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানানো হয়েছে।
উক্ত এই অ্যাসেম্বলিতে বিভিন্ন আলোচক তাদের মতামত সহভাগিতা করেন। তাদের মতে, “ডিজিটাল মিশনারিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা, পরিচিতি কিংবা অনুসারীর সংখ্যা বাড়ানোর প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয়। বরং নিজেদের প্রচারের পরিবর্তে খ্রিস্টের বার্তা ও মানুষের কল্যাণকে সামনে রাখতে হবে। এই মনোভাবকে ‘পবিত্রদৃষ্টিভঙ্গি ’ হিসেবে তুলে ধরা হয়।”
দ্বিতীয় কেস স্টাডিতে ‘আমি থেকে তারা’ দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ, ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের কথা, নিজের পরিচিতি বা সাফল্যকে কেন্দ্র করে না থেকে অন্যদের বিশেষ করে দরিদ্র, প্রান্তিক, অসহায় ও অবহেলিত মানুষের কণ্ঠস্বর তুলে ধরার আহ্বান জানানো হয়।

আলোচনায় বলা হয়, একজন ডিজিটাল মিশনারির কাজ শুধু অনলাইনে কনটেন্ট তৈরি বা প্রচার করা নয়। বরং ডিজিটাল মাধ্যমকে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, তাদের কথা শোনা এবং সমাজের প্রয়োজনের প্রতি সাড়া দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে।
তৃতীয় কেস স্টাডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়। প্রযুক্তির দ্রুত বিকাশের মধ্যেও মানুষের মর্যাদা, সম্পর্ক ও মানবিক মূল্যবোধ যেন হারিয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। প্রযুক্তি মানুষের বিকল্প নয়; বরং মানুষের সেবা ও কল্যাণে ব্যবহৃত হওয়ার মাধ্যম এমন দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচকদের মতে, ডিজিটাল মিশনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত শুধু বেশি মানুষকে পৌঁছানো নয়, বরং মানুষকে খ্রিস্টের দিকে পরিচালিত করা, পারস্পরিক সম্পর্ক ও সংহতি গড়ে তোলা এবং ডিজিটাল জগতে মানবিকতার সাক্ষ্য বহন করা।– আরভিএ সংবাদ।