কলকাতার প্রভু যীশুর গির্জায় উদযাপিত হল শিক্ষক দিবস

কলকাতার প্রভু যীশুর গির্জায় উদযাপিত হল শিক্ষক দিবস

বিগত ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে কলকাতার প্রভু যীশুর গির্জায় উদযাপিত হল শিক্ষক-শিক্ষিকা দিবস। ধর্মপল্লীর সানডে স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষকদের সম্মান জানাতে দিনটি বিশেষভাবে তাঁদের উদ্দেশে নিবেদন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে পালিত হয় পবিত্র খ্রীষ্টযাগ। খ্রীষ্টযাগে অংশগ্রহণ করেন বর্ষীয়ান ফাদার দীপক গোমেস, এসজে, পালপুরোহিত ফাদার প্রবাল লরেন্স গোমেস, এসজে এবং অনুযাজক ফাদার প্রসেনজিৎ পল গোমেস, এসজে।

খ্রীষ্টযাগের উপদেশে ফাদার দীপক গোমেস, এসজে, শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে বলেন, “শিক্ষকতা এমন একটি পেশা, যা নিঃস্বার্থভাবে পালন করা উচিত।” তিনি শিক্ষক-শিক্ষিকাদের আরও বেশি উদার মনোভাবাপন্ন এবং সহযোগিতার মানসিকতায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার হাতে উপহার তুলে দেওয়া হয় এবং তাঁদের জন্য বিশেষ আশীর্বাদ প্রার্থনা করা হয়।

এরপর ধর্মপল্লীর শিশুদের অংশগ্রহণে আয়োজিত হয় এক ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান। সানডে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে শিশুরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে তাঁদের সম্মান জানায়।

শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও তাঁদের সেবামূলক ভূমিকার স্বীকৃতির মধ্য দিয়ে দিনটির উদযাপন সম্পন্ন হয়।

প্রতিবেদন- তেরেসা রোজারিও

Bengali pop up image