এশিয়া মণ্ডলীর সিনোডালের রুপান্তরের কর্মসূচি কেবল মাত্র যাজকীয় কাজের মধ্য দিয়ে নয় বরং ঈশ্বরের বাণীর আলো জীবন যাপন এবং সাক্ষ্য বহন করাই আমাদের মূল লক্ষ্য। বলেন ফাদার ইয়ান জে. স্টেফাফানাও এসভিডি ।
এশিয়ান বিশপ সম্মেলন ফেডারেশনের (এফএবিসি) সভাপতি কার্ডিনাল ফিলিপে নেরি ফেরাঁও ২২ জুলাই অনুষ্ঠিত ১২তম এফএবিসি প্লেনারি অধিবেশনের প্রার্থনা ও নির্জন পরিচালনার জন্য কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এফএবিসির ১২তম পূর্ণাঙ্গ অধিবেশনের প্রার্থনা ও আত্মচিন্তনের দিনে (২২ জুলাই ২০২৬) ড. ক্রিস্টিনা খেং ‘পবিত্র আত্নার সংযোগে’ এই মূলভাবের উপর নির্জন ধ্যান পরিচালনা করেন।
কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলে বলেছেন, সিনোডাল মণ্ডলী হিসেবে ‘একসঙ্গে চলা’ কেবল একটি ধারণা নয়, বরং এটি একটি শিশুর প্রথম হাঁটা শেখার মতো ধৈর্য, আস্থা ও পারস্পরিক সহযোগিতার একটি সুন্দর যাত্রা।
জাকার্তা, ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, এশিয়ার বিশপদের সম্মেলন (এফএবিসি)-এর ১২তম পূর্ণাঙ্গ অধিবেশনের তৃতীয় দিনটি প্রার্থনা, নীরব ধ্যান ও আত্মিক ভাবে মূল্যায়ন করার জন্য উৎসর্গ করা হয়।
জার্কাতার হোটেল মুলিয়ায় (এফএবিসি) ১২তম পূর্ণাঙ্গ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য এবং বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক প্রকাশের মাধ্যমে সিনোডাল মণ্ডলী হিসেবে একসঙ্গে পথচলার আহ্বানকে আরো সুদৃঢ় করে তোলা হয়।
এফএবিসির সভাপতি কার্ডিনাল ফিলিপে নেরি ফেরাঁও বলেন, “আমি আগের চেয়ে আরও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এশিয়া তার বৈচিত্র্য ও সৌন্দর্যের জন্য অনন্য এক মহিমময়।