মানুষের কথা শোনা মানে কর্তৃত্ব হারিয়ে ফেলা নয়। বরং একজন বিশপ বিশ্বাসীদের মধ্যে পবিত্র আত্মার কার্যক্রম উপলব্ধি করেই শিক্ষা প্রদান, পরিচালনা ও পবিত্রকরণের দায়িত্ব পালন করেন।
ফা. কস্তা বলেন, এই দৃষ্টিভঙ্গি এশিয়ার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এশিয়ার বহু দেশে ক্যাথলিকরা সংখ্যালঘু হিসেবে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের সঙ্গে বসবাস করেন।
এই ১২তম অধিবেশন সভার মূল প্রতিপাদ্যই হলো সমন্বিত মন-পরিবর্তন (Synodal Conversion)। এটি শুধু আমাদের জন্য নয়, বরং সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সকল মানুষের জন্যও একটি আহ্বান।"
ফা. ক্লারেন্স দেবাদাস বলেন, এই যৌথ দায়িত্ববোধই সমন্বিত পথচলার প্রকৃত চেতনা প্রকাশ করে, যেখানে নেতৃত্ব ও অংশগ্রহণ একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে সকলের মধ্যে ভাগাভাগি হয়।