ফা. ক্লারেন্স দেবাদাস বলেন, এই যৌথ দায়িত্ববোধই সমন্বিত পথচলার প্রকৃত চেতনা প্রকাশ করে, যেখানে নেতৃত্ব ও অংশগ্রহণ একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে সকলের মধ্যে ভাগাভাগি হয়।
সমবেত বিশপ ও প্রতিনিধিদের উদ্দেশে কার্ডিনাল ফেরাঁও বলেন, এই অধিবেশন কেবল একটি সাংগঠনিক সভা নয়; বরং এটি সম্মিলিতভাবে ঈশ্বরের ইচ্ছা অনুধাবনের এক আধ্যাত্মিক যাত্রা।