সিনোডীয় মণ্ডলীর চেতনা বিকাশ, সম্মিলিত অবধারণের অনুশীলন এবং মণ্ডলীর বিভিন্ন সেবাকাজে সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
পরিবার হচ্ছে মণ্ডলীর প্রাণ। কিন্তু পরিবারগুলো বর্তমান বাস্তবতায় এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। খ্রিস্টান হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে, পরিবারগুলোর যত্ন করা। আর সেটা যেন হয়ে উঠে খ্রিস্টিয় যত্ন।