এফএবিসি‘র (FABC) দ্বাদশ প্লেনারি অ্যাসেম্বলির প্রতিপাদ্য "সিনোডাল রূপান্তর এবং এশিয়ায় সেতু ও সেতুবন্ধনকারী হওয়ার আহ্বান" এর বাস্তব উদাহরণ হয়ে উঠেছে শ্রীলঙ্কার “সিস্টারস অব দ্য ক্রস অব শাভানোদ ”এর কারাগার সেবাকর্মের মধ্য দিয়ে।
পাকিস্তানের ডোমিনিকান ধর্মযাজক ফাদার জেমস চান্নান, ওপি বলেছেন, প্রকৃত সেতুবন্ধন গড়ে ওঠে তৃণমূল পর্যায়ে, যেখানে ভিন্ন ধর্মের মানুষ প্রতিদিনের জীবনে একে অপরের সঙ্গে পরিচিত ও সম্পৃক্ত হয়।
“এশিয়ান মণ্ডলীতে সিনোডাল রুপান্তর এবং পারস্পারিক ঐক্য গড়ে তোলা।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিতব্য সম্মেলনের প্রাক্কালে যিশু সংঘের ধর্মযাজক ফাদার ফ্রান্জ ম্যাগনিস-সুসেনো, এসজে-কে এশিয়ায় সংলাপ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল সাক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে।
আগামী ২০ থেকে ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ , এফএবিসির দ্বাদশ প্লেনারি সম্মেলন, ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে। এতে এশিয়ার বিভিন্ন দেশের ১২০ জনেরও বেশি বিশপ, ভ্যাটিকানের প্রতিনিধি, ধর্মতাত্ত্বিক ও ধর্মীয় বিশেষজ্ঞগণ অংশ নেবেন।