বোর্ণী শক্তিমতি কুমারী মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রবীণমেলা

শক্তিমতি কুমারী মারীয়া ধর্মপল্লীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রবীণমেলা

গত ১৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বোর্ণী শক্তিমতি কুমারী মারীয়া ধর্মপল্লীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রবীণমেলা।

মূলত প্রবীণদের একাকিত্ব দূর করা এবং সমাজে তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে এই মেলার আয়োজন।

বর্ণাঢ্য আয়োজন, শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে “আলোকিত বোর্ণী ধর্মপল্লী সংগঠন” এর সার্বিক ব্যবস্থাপনায় ও ধর্মপল্লীর বিভিন্ন সংঘের সহযোগিতায় দিনভর নানা কর্মসূচির মাধ্যমে ধর্মপল্লীর প্রবীণদের নিয়ে এই মেলা উদযাপিত হয়।

শক্তিমতি কুমারী মারীয়া ধর্মপল্লীর ৬০ বছরের ঊর্ধ্বে ৪৮৮ জন প্রবীণ (দাদু-দিদা ও নানা-নানি) এই মিলনমেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

বোর্ণী শক্তিমতি কুমারী মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রবীণমেলা

সকালে পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া পবিত্র খ্রিস্টযাগ অর্পণ এবং প্রবীণদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করেন।

পবিত্র খ্রিস্টযাগ শেষে শুরু হয় মেলার দ্বিতীয় পর্বের আয়োজন। শুরুতেই প্রবীণদের ফুলেল শুভেচ্ছা ও বরণ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন সংগঠনের প্রতিনিধি মিসেস এলিজাবেথ পায়েল গমেজ। প্রবীণদের প্রতি সমাজ ও পরিবারের দায়িত্ব এবং তাদের অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন পাল পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া, ফাদার উত্তম রোজারিও এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ধর্মপল্লীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রবীণমেলা

মেলার অন্যতম আকর্ষণ ছিল প্রবীণদের অনুভূতি প্রকাশ ও জীবন-অভিজ্ঞতা বিনিময়, যেখানে প্রবীণরা তাদের জীবনের স্মৃতিময় গল্প ও বর্তমান অনুভূতির কথা তুলে ধরেন।

এছাড়া প্রবীণদের মেধা ও আনন্দকে আরও বাড়িয়ে তুলতে আয়োজন করা হয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, প্রবীণদের উপযোগী খেলাধুলা এবং উন্মুক্ত আলোচনা সভা।

পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই প্রাণের মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। - ব্রাদার রিংকু কস্তা

Bengali pop up image