বরিশাল কাথলিক ডাইওসিসে অনুষ্ঠিত হলো লেখক কর্মশালা

বরিশাল বিশপস হাউজে অনুষ্ঠিত হলো লেখক কর্মশালা

গত ৬ থেকে ৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বরিশাল ধর্মপ্রদেশের বিশপস হাউজে অনুষ্ঠিত হলো ৭ম লেখক কর্মশালা।

এ বছর লেখক কর্মশালার মূলসুর ছিল, ‘‘মানবতার মহিমা: গণমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ফলবান হব’’। এতে ধর্মপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে আগত প্রায়  ৫৫ জন অংশগ্রহণ করেন।

এই কর্মশালার মূল লক্ষ্য হলো লেখালেখির দক্ষতা বৃদ্ধি, গণমাধ্যমের ইতিবাচক ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ প্রয়োগ এবং মানবতার সেবায় দায়িত্বশীল ও ফলপ্রসূ যোগাযোগ গড়ে তোলা।

এর কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও যোগাযোগ দক্ষতা বিকাশে উৎসাহিত করা হয়েছে।

বরিশাল কাথলিক ডাইওসিসের সামাজিক যোগাযোগ কমিশনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় সাংবাদিকতা, সংবাদ ও ফিচার লেখা, সৃজনশীল লেখালেখির কৌশল এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ও ইতিবাচক ব্যবহার নিয়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

লেখক কর্মশালায় অংশগ্রহণকারীদের সাথে বিশপ ইম্মানুয়েল রোজারিও

পরে অংশগ্রহণকারীদের নিয়ে ফায়ার ক্যাম্প ও একই সাথে এপিসকোপাল সামাজিক যোগাযোগ কমিশনের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।

মূলভাবের উপর বিশপ ইম্মানুয়েল রোজারিও সহভাগিতা করেন। তিনি বলেন, “সত্য, মানবতা ও মঙ্গলবাণী প্রচারে কলম ও প্রযুক্তি হয়ে উঠুক ইতিবাচক পরিবর্তনের শক্তি।”

কর্মশালায় অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে একজন অংশগ্রহণকারী বলেন, “আগে এ বিষয়ে আমার অনেক কিছুই অজানা ছিল। তবে এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে নতুন অনেক বিষয় জানতে ও শিখতে পেরেছি।”

অংশগ্রহণকারীদের নিয়ে ফায়ার ক্যাম্প

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, যারা সরাসরি সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন, তাঁদের জন্যও এ ধরনের আয়োজন অত্যন্ত উপকারী ও জ্ঞানসমৃদ্ধ হবে।”

অন্যান্য প্রশিক্ষক ও আলোচকদের দিকনির্দেশনায় অংশগ্রহণকারীরা দায়িত্বশীল সাংবাদিকতা এবং মানবিক ও খ্রিষ্টীয় মূল্যবোধের আলোকে আধুনিক গণমাধ্যম ব্যবহারে নতুন প্রেরণা লাভ করেন। - লিটন আইজ্যাক আরিন্দা

Bengali pop up image