ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্রে পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন ডে উদযাপন

ঢাকা ক্রেডিটের কর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো পহেলা ফাল্গুণ ও বিশ্ব ভালোবাসা দিবস

গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ,  ঢাকা ক্রেডিট এর প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্রে ঢাকা ক্রেডিটের কর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো পহেলা ফাল্গুণ ও বিশ্ব ভালোবাসা দিবস। 

বাংলা বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী ঋতুরাজ বসন্তের প্রথম দিন ‘পহেলা ফাল্গুন’। অন্যদিকে ইংরেজি ক্যালেন্ডারের পাতার হিসাবে ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেনটাইনস ডে’ তথা বিশ্ব ভালোবাসা দিবস।

বিশ্বজুড়ে কেবল ‘ভ্যালেনটাইনস ডে’ উদযাপিত হলেও ষড়ঋতুর বাংলাদেশে ভ্যালেনটাইনস ডে’ ও ‘বসন্তের প্রথম দিন ‘পহেলা ফাল্গুন’, এই দুই উৎসবকে ঘিরে জোড়া উৎসবের আমেজ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা জোনাস গমেজ। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা সুইটি সিসিলিয়া পিউরিফিকেশন, খোকন মার্ক কস্তা, স্বপন রোজারিও ও  বিপুল টি. গমেজ।

অনুষ্ঠানের শুরুতে প্রার্থনার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। এরপর ছড়া, নাচ, গান, আবৃত্তি, ফ্যাশন শো, পিলো-পাসিং, লটারী সহ সাংস্কৃতিক পরিবেশনা ও পিঠা উৎসবসহ নানা আয়োজনের মাধ্যমে বসন্ত ও ভালোবাসার এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।

ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্রে পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন ডে উদযাপন

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সিইও জোনাস গমেজ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা ক্রেডিটের সিইও জোনাস গমেজ বলেন, “বর্তমান ব্যবস্থাপনা কমিটির অনুমতিতে এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমি কৃতজ্ঞ।”

তিনি উল্লেখ করেন, পহেলা ফাল্গুণের আনন্দের সাথে বিশ্ব ভালোবাসা দিবস একটি বিশেষ তাৎপর্য বহন করে। সেন্ট ভ্যালেন্টাইনের জীবনাদর্শ তুলে ধরে তিনি বলেন, “আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি, পারস্পারিক ভালোবাসা, শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে নিজের কাজকে ভালোবেসে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব।”

শুভেচ্ছা বক্তব্যে ঢাকা ক্রেডিটের সিও সুইটি সিসিলিয়া পিউরিফিকেশন বলেন, “আজকের এই দিনে ভালোবাসার এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকলের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেছে এবং এটিকে সফল ও আনন্দময় করেছে।”

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন পালিত হয়। বসন্তকে বরণ করে নেয়ার জন্য বাংলাদেশে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। তাই কর্মীদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও স্মরণীয় হয়ে ওঠে। - ডিসিনিউজ