কার্ডিনাল লুইস আন্তোনিও টাগলে কার্ডিনাল কলেজের নতুন ডিন নির্বাচিত
প্রায় সাত বছর ধরে কার্ডিনাল কলেজ-এর নেতৃত্ব দেওয়ার পর, ৯২ বছর বয়সী কার্ডিনাল জিওভান্নি বাতিস্তা রে ডিনের পদ থেকে অবসর নিচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হলেন ৬৯ বছর বয়সী ফিলিপিনো কার্ডিনাল লুইস আন্তোনিও জি. টাগলে।
হোলি সি-র তথ্য অনুযায়ী, কার্ডিনাল টাগলে গত বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, কার্ডিনাল-বিশপ অর্ডারের কার্ডিনালদের দ্বারা এই পদে নির্বাচিত হন। চার্চের শ্রেণীবিন্যাসে এই শীর্ষ পদে নিয়োগের ঘোষণা করা হয় শুক্রবার।
রোমান কুরিয়ার এক ঐতিহাসিক ব্যক্তিত্ব কার্ডিনাল রে - যিনি জন পল দ্বিতীয় থেকে বর্তমান পর্যন্ত শেষ চারটি পোপের আমলে দায়িত্ব পালন করেছেন।
কার্ডিনাল রে ২৬শে এপ্রিল, ২০২৫-এ হোর্হে মারিও বেরগোগলিও-র অন্ত্যেষ্টিক্রিয়া এবং পরবর্তীতে ৭ই মে, ২০২৫-এ কনক্লেভ শুরুর সকালে অনুষ্ঠিত পোপ নির্বাচনের জন্য খ্রীষ্টযাগ পৌরোহিত্য করেন, যার পরেই পোপ চতুর্দশ লিও নির্বাচিত হন।
৯২ বছর বয়সে, বর্নোর স্থানীয় কার্ডিনাল রে এভাবে চার্চের প্রতি তাঁর এই সেবার সমাপ্তি টানলেন। তাঁর স্থলাভিষিক্ত হলেন তরুণ কার্ডিনাল টাগলে, যিনি এশিয়ান খ্রীষ্টমণ্ডলী বিশ্ব খ্রীষ্টমণ্ডলীর বহুল পরিচিত।
টাগলে এখন বিশ্বের কার্ডিনালদের নেতৃত্ব দেবেন, যদিও সর্বদা সমকক্ষদের মধ্যে প্রথম — হিসেবে। তিনি তাঁর সহ-কার্ডিনালদের উপর শ্রেণীবদ্ধ শাসন ক্ষমতা প্রয়োগ করবেন না, বরং তাঁদের কার্যক্রম সমন্বয় করবেন।
ডিনের প্রাথমিক দায়িত্ব হল পোপের আসন শূন্য হওয়ার ক্ষেত্রে ভবিষ্যতের যেকোনো কনক্লেভ আহ্বান করা এবং তার সভাপতিত্ব করা, যদি তাঁর বয়স আশির নিচে থাকে এবং তিনি নির্বাচকদের মধ্যে অন্তর্ভুক্ত থাকেন। অনুলিখন – চন্দনা রোজারিও।
