কলিমনগর পবিত্র পরিবার ধর্মপল্লীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের শুভ উদ্বোধন

পবিত্র পরিবার ধর্মপল্লীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের শুভ উদ্বোধন

গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, কলিমনগর পবিত্র পরিবার ধর্মপল্লীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের শুভ উদ্বোধন করা হয়।

এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত লিটন ডমিনিক কস্তা, মুশরইল সেমিনারীর পরিচালক ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারাণ্ডী, সিস্টার সুমি কস্তা, ওএলএস।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ক্রেডিট ইউয়িনের নতুন সভাপতি মাইকেল মারাণ্ডী, অন্যান্য ফাদার, সিস্টার, ধর্মপল্লীর খ্রিস্টভক্তসহ ক্রেডিট ইউয়িনের সহসভাপতি মঞ্জু বিশ্বাস, সেক্রেটারি শ্যামল হাঁসদা, কোষাধ্যক্ষ সুনীল এ্যডুয়ার্ড হাঁসদা ও অন্যান্য সদস্য-সদস্যাগণ।

নতুন সভাপতি মাইকেল মারাণ্ডী বলেন,“লুইসপাড়াতে ক্রেডিট ইউনিয়ন হবে এটা ধর্মপল্লী হওয়ার পর থেকে স্বপ্ন দেখেছি। এই বিষয়ে পবিত্র পরিবারের যত জন পুরোহিত এসেছেন তাদের প্রত্যেকের সাথে সহভাগিতা করেছি। সন্তানদের ভবিষ্যত অর্থনৈতিক উন্নয়নে পথচলার বড় শক্তি ক্রেডিট ইউনিয়ন।”

এরপর ক্রেডিট ইউয়িনের পরিচালনা পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়। পরে শেয়ার ও সঞ্চয় পাশ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

পরিশেষে ধর্মপল্লীর পাল পুরোহিত বলেন “হলি ফ্যামিলি” কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর কাজ যেন সুন্দর ও সফল ভাবে পরিচালিত হয় সেই প্রত্যাশা ও আশাবাদ ব্যক্ত করে অংশগ্রহণকারী সকলকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। - ফাদার অনিল ই. মারাণ্ডী

Bengali pop up image