সেন্ট প্যাট্রিক্স চার্চ দমদম: দু'জন ডিকন পুরোহিত হলেন

গত ২৩ সেপ্টেম্বর ২০২৬, কলকাতা আর্চডায়োসিসের, দমদম সেন্ট প্যাট্রিক্স গির্জার দু'জন ডিকন (অনুযাজক) পুরোহিত পদে অভিষিক্ত হন।

মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সম্পন্ন  হয়। ধর্মপ্রদেশের একাধিক পুরোহিত ও তিনজন বিশপ এই খ্রীষ্টযাগ উদযাপন করেন। 

পৌরহিত্য করেন  মাননীয় আর্চবিশপ এলিয়াস ফ্র্যাঙ্ক। সহযোগিতা করেন প্রাক্তন আর্চবিশপ থমাস ডি'সুজা ও গুমলার আর্চবিশপ লিনুস পিঙ্গল এক্কা।

শোভাযাত্রা নৃত্য সহকারে সকাল ১০ টায় খ্রীষ্টযাগ শুরু হয়। খ্রীষ্টযাগের শুরুতেই অতিথিদের  বরণ  করে নেওয়া হয়। দিনের  তাৎপর্য পাঠ  হলে  মূল খ্রীষ্টযাগ  শুরু হয়।

উপদেশে বিশপ এলিয়াস প্রথমেই পুরোহিত  পদের প্রার্থী দুই  ডিকনের পিতা- মাতাকে ধন্যবাদ দেন মণ্ডলীর কাজে সন্তানদের উৎসর্গ করার জন্য। একই  সঙ্গে একজন  যাজকের আদর্শ, কর্তব্য, দায়- বদ্ধতার কথা বিশেষ  ভাবে স্মরণ করান।

এরপর দু'জন ডিকন থমাস  মারান্ডি ও লোকাস মান্ডি বেদীর  সামনে আসেন ও পুরোহিত  পদের ব্রত উচ্চারণ  করেন। নানা প্রতীকী অনুষ্ঠানের  মধ্য  দিয়ে যাজকপদে অভিষিক্ত হন।

খ্রীষ্টযাগের  শেষে পাল পুরোহিত  ফাদার  রানা সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ।

খ্রীষ্টযাগ শেষ হতেই  ছোট্ট  একটি  সাংস্কৃতিক অনুষ্ঠান  পরিবেশন  করা হয় ও বিশেষ অতিথি তিনজন বিশপ  কে উত্তরীয় পরিয়ে সম্মাননা  দেখান হয়।

সব শেষে সকলের জন্য  প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image