সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সেমিনার

প্রভু নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সেমিনার

গত আগস্ট ২০২৬ খ্রিস্টা্বদ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের উদ্যোগে সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সেমিনার। 

সেমিনারের মূলসুর ছিলযিশু খ্রিস্টের সাথে সাক্ষাতের সংস্কৃতি গড়ে তোলার যাত্রা এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে মোট ২৩৪ জন  তরুণ-তরুণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই সেমিনার আয়োজনের মূল উদ্দেশ্য হলো ওয়াইসিএস এর মতাদর্শ অনুসরণ করে ছেলে-মেয়েরা যেন নিজেদের জীবন সুন্দরভাবে গঠন করতে পারে।

পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে এই সেমিনারের আধ্যাত্মিক যাএা শুরু হয় খ্রিস্টযাগের পরে  ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রদীপ জোসেফ কস্তা আনুষ্ঠানিকভাবে সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী পর্বের পরপরই শুরু হয় বিষয়ভিত্তিক শিক্ষণীয় সেশনসমূহ। প্রথম সেশনে নিকোলাস মুর্মু উপস্থিত যুবদের উদ্দেশ্যে নৈতিক মান্ডলিক শিক্ষার ওপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস পরিচালনা করেন। 

সেমিনারের অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা

অন্যদিকে বেনেডিক্ট মুর্মু যুবদের ভবিষ্যৎ পথচলা জীবন গঠনের দিকনির্দেশনা মূলক একটি সমৃদ্ধ ক্লাস নেন। পরবর্তীতে ফাদার শ্যামল জেমস গমেজ সেমিনারের মূলভাবের ওপর আলোকপাত করে একটি জীবনমুখী সেশন গ্রহণ করেন।

শিক্ষণীয় আলোচনা পর্বের পর অংশগ্রহণকারীদের মনোযোগ মেধা যাচাইয়ের উদ্দেশ্যে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পরিশেষে ফাদার শ্যামল জেমস গোমেজের বিশেষ প্রার্থনা সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী আয়োজিত এই সফল সেমিনারের সমাপ্তি ঘটে। - ফাদার শ্যামল গমেজ

Bengali pop up image