বনপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল ওয়াইসিএসদের সেমিনার

লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ওয়াইসিএসদের নিয়ে সেমিনার

গত ১৮ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ,  বনপাড়া লূর্দের রাণী  মারীয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো  দিনব্যাপী ওয়াইসিএসদের নিয়ে সেমিনার।

এই সেমিনারের মূলসুর ছিল “এসো একসাথে, চলি আলোর পথে”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৮০ জন যুবারা অংশগ্রহন করে।

ধর্মপল্লীর পাল-পুরোহিত  ফাদার দিলীপ এস. কস্তা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজকে সেমিনারের মূলসুর হলো “এসো একসাথে, চলি আলোর পথে”। আর খ্রিস্টবিশ্বাসী হয়ে আমরা যেন সবাই আলোর মানুষ হতে পারি এবং অন্যকে আলোর পথে আসার জন্য সাহায্য করতে পারি।”

মূলসুরের উপর সহভাগিতা করেন ফাদার পিউস গমেজ। তিনি তার সহভাগিতায় বলেন, “আমরা সবাই আলোর মানুষ আর আলোর মধ্যেই আমরা বসবাস করি। আমাদের প্রথম কাজ হলো বিপদগামী মানুষদেরকে আলোর পথে এগিয়ে আনার জন্য আমাদেরকে আরো সজাগ থাকতে হবে।”

শুধু আমি, আমরা ভাল হলে চলবে না, আমাদেরকে অন্যকে আলোর পথে আসার জন্য সাহায্য করতে হবে। এক সাথে চলা, এক সাথে বসা, এক সাথে কাজ করা এভাবে চলব আলোর পথে”, বলেন ফাদার পিউস।

ওয়াইসিএস এর পটভূমি,  কার্যক্রম সম্পর্কে সহভাগিতা করেন ফাদার উজ্জল রিবেরু। তিনি তার সহভাগিতায় বলেন, “ওয়াইসিএস হলো ছাত্র-ছাত্রীদের নিয়ে, ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত খ্রিস্টীয় বিশ্বাসের চেতনামূলক আন্দোলন মানব সমাজের সুস্থবিকাশ ও সার্বিক বিকাশ গঠন।”

ওয়াইসিএস এর কার্যক্রম হলো নতুন মানুষ হয়ে নতুন পৃথিবী গড়ার অনুপ্রেরণা দেওয়া। প্রথমত নিয়মিত কার্যক্রম, দ্বিতীয়ত ধর্মীয় কার্যক্রম ও তৃতীয়ত সামাজিক কার্যক্রম এগুলোর মধ্যে দিয়ে আমরা সবাই আলোর মানুষ হতে পারব”, বলেন ফাদার উজ্জল।

পরিশেষে ফাদার পিউস গমেজ সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে  দিনব্যাপী ওয়াইসিএস সেমিনারের সমাপ্তি ঘোষনা করেন। - শিবলাল মার্ডী

Bengali pop up image